যেকোন প্রতিষ্ঠানের জন্য তার একটা আধুনিক ও যুগোপযোগী ওয়েবসাইট থাকা প্রয়োজন। এতে প্রতিষ্ঠানের অনেক দরকারি ও হালনাগাদ তথ্য প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইটে প্রকাশ করা সম্ভব হবে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবক সমাজ উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।
মাউশি থেকেও প্রত্যেক সরকারি কলেজের জন্য এরকম ওয়েবসাইট খোলার জন্য নির্দেশনা রয়েছে। নওগাঁ জেলার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কলেজ হলো এই বদলগাছী সরকারি কলেজ, বদলগাছী, নওগাঁ। এই কলেজের জন্য একটা মানসম্মত ওয়েবসাইট তৈরি করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা এই ওয়েবসাইট ভিজিট করবেন, তাদের সকলকেই সাধুবাদ জানাই।